Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 185

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ‘মুন অ্যালার্ট’। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই ব্যবস্থা উদ্বোধন করা হয়। এ সঙ্গে চালু করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরাননবী, অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের কনভেনার সাদাত রহমান এবং অন্যান্য কর্মকর্তা।

সিআইডি জানিয়েছে, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য পুলিশ স্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং এটিএম বুথ, মেট্রোরেল এবং সারা দেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের জায়ান্ট স্ক্রিনেও নিখোঁজ শিশুর ছবি প্রদর্শিত হবে। সীমান্ত দিয়ে শিশু পাচার রোধে বিজিবি সতর্ক থাকবে।

প্রথম তিন ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ শিশুর উদ্ধারে কাজ করবে। শিশু সুরক্ষায় শুধু পুলিশ নয়, সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে বলে সিআইডি প্রধান জানিয়েছেন।

‘মুন অ্যালার্ট’ সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ শিশু মুনতাহা আক্তারের ঘটনা স্মরণ করে চালু করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯

প্রকাশের সময় : ০১:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬