Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

হলের সিট দখলকে কেন্দ্র করে কবি নজরুল কলেজে উত্তেজনা

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 183

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসে সিট দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাকিবের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে কক্ষ থেকে বের করে দেওয়া, সাধারণ শিক্ষার্থীকে মারধর এবং দায়িত্ব পালনরত এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী মো. জুবায়ের খাবার খেতে বাইরে গেলে ফিরে এসে নিজের বেড কক্ষের বাইরে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদ জানাতে জুবায়ের আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহকে ঘটনাস্থলে নিয়ে আসেন। সাইফুল্লাহ নাহিদ হাসানের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাহিদ হাসান সাইফুল্লাহকে ধাক্কা দেন এবং অভিযোগ রয়েছে, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাকিব তার গায়ে হাত তোলেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও *সময় জার্নাল*-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. শাকিল সাংবাদিক পরিচয়ে ভিডিও ধারণ করতে গেলে তার ওপরও হামলার অভিযোগ ওঠে। শাকিলের দাবি, নাহিদ হাসান তাকে ধাক্কা দেন, ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সাকিব তার ফোন দু’বার বন্ধ করে দেন।

ভুক্তভোগী জুবায়ের বলেন, আমি খাবার খেতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার বেড বাইরে রাখা। বিষয়টি জানাতে সাইফুল্লাহ ভাইকে ডাকি। তিনি কথা বলতে গেলে তার সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং মারধর করা হয়।

সাংবাদিক শাকিল বলেন, আমি সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে গেলে আমার ফোন কেড়ে নেওয়া হয় এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী ইব্রাহিম খান পনির অভিযোগ করে বলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানসহ কয়েকজন নেতা গভীর রাতে জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদের কক্ষে প্রবেশ করেন এবং এমন আচরণ করেন যেন কক্ষটি তাদের সংগঠনের।

আরবি বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, জুবায়ের নামে এক শিক্ষার্থীকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। সে আর্থিকভাবে অসচ্ছল এবং থাকার জায়গা নেই। আমি অনুরোধ জানাতে গেলে নাহিদ ভাই অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে আমাকে ও একজন সাংবাদিককে মারধর করা হয়।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন,
“গতকাল রাতেই ভরা মজলিসে বিষয়টির সমাধান হয়েছে।”

ঘটনাটি নিয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হলের সিট দখলকে কেন্দ্র করে কবি নজরুল কলেজে উত্তেজনা

প্রকাশের সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬