Dhaka ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 154

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, “মি. কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপরে এবারে শীতও বেশ ভালই পড়েছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন।

“এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটারে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব,” বলছিলেন মি. নাসিম।

ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়েদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল।

চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়েদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মি. কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হল, সেটা আওয়ামী লীগের কোনও নেতাই বলতে চাননি।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১১:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬