শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 189

ইয়েমেনে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার (২ জানুয়ারি) জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করতেই মূলত নৌসেনা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তারা।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধি করা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এদিকে ইয়েমেনের হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের মধ্যেই এ ঘোষণা এলো। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সামরিক তৎপরতা ও সংঘাত বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের

প্রকাশের সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬