কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি

- প্রকাশের সময় : ০১:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 193

নিউইয়র্কের মেয়র হিসেবে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরী নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। শপথগ্রহণের সময় তিনি তার দাদার কুরআন শরীফ হাতে নেন, যা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
টাইমস স্কয়ারের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী এই আয়োজন দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় সহনশীলতা ও বহুসাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক হিসেবে মামদানির এই শপথ গ্রহণকে দেখছেন অনেকেই।
শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক সিটির নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
























