Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

কত আসনে মনোনয়নপত্র দাখিল করল বিএনপি-জামায়াতসহ দলগুলো?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 176

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ সংসদীয় আসনে রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে বিএনপির হয়ে লড়তে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৩১টি। জামায়াতে ইসলামীর ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে ৩০০ সংসদীয় আসনে লড়তে চাইছেন ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আজ মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ ছাড়া বর্তমানে ইসির নিবন্ধনে আরো ৫৯টি দল রয়েছে। এ দলগুলোর মধ্যে ৫১টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ইসি।

এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪টি, গণফোরাম ২৩টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাতীয় পার্টি ২২৪, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪, গণ অধিকার পরিষদ ১০৪, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩, জাতীয় পার্টি (জেপি) ১৩ ও খেলাফত মজলিস ৬৮টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

একটি করে মনোনয়নপত্র জমা দিয়েছে গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বাংলাদেশ সমঅধিকার পার্টি।

ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে ৮টি দল থেকে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। দলগুলো হলো—বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও তৃণমূল বিএনপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কত আসনে মনোনয়নপত্র দাখিল করল বিএনপি-জামায়াতসহ দলগুলো?

প্রকাশের সময় : ১০:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫