Dhaka ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

মহাকাশ শিল্পে পূর্ণ সক্ষম দেশে পরিণত হলো ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 180

মহাকাশ শিল্পে পরিপূর্ণ কাঠামোর অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে ইরান।

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ এ তথ্য জানিয়েছেন।

মহাকাশ সংস্থার প্রধান রবিবার তিনটি ইরানি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের কথা উল্লেখ করে বলেন, মহাকাশ শিল্প বিশ্বের সবচেয়ে জটিল শিল্পগুলোর একটি। বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে মাত্র ১০ থেকে ১১টি দেশ মহাকাশ শিল্পের জটিল প্রযুক্তি চক্র পরিপূর্ণভাবে আয়ত্ত্ব করতে সক্ষম হয়েছে এবং আর এই গুটি কয়েক দেশের একটি হলো ইরান।

তিনি মহাকাশ শিল্পে পরিপূর্ণ সক্ষমতা অর্জনের ব্যাখ্যা দিয়ে বলেন- এসব সক্ষমতার মধ্যে রয়েছে উপগ্রহ নির্মাণ, উৎক্ষেপণ যান অর্থাৎ রকেট নির্মাণ, উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন, নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং তথ্য ও চিত্র গ্রহণ ব্যবস্থার অধিকারী হওয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই কর্মকর্তা বলেছেন- ইরান এখন এই খাতে পূর্ণ সক্ষমতার অধিকারী সীমিত সংখ্যক দেশের কাতারে অবস্থান করছে।

তিনি আরও জানান, গত দুই দশকে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ইরান প্রায় ৩০টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করেছে। বর্তমানে প্রায় একই সংখ্যক উপগ্রহ নির্মাণাধীন রয়েছে এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

তার ভাষ্য অনুযায়ী, আগামী এক–দুই বছরের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত উপগ্রহের সংখ্যা ৩০টিরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাকাশ শিল্পে পূর্ণ সক্ষম দেশে পরিণত হলো ইরান

প্রকাশের সময় : ০৮:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫