Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কনটেন্ট তৈরির সুবিধা দিচ্ছে চ্যাটজিপিটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 141

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীরা যত বিস্তারিত তথ্য দেবেন, চ্যাটজিপিটি তত ভালো কনটেন্ট তৈরি করতে পারবে। তবে, চ্যাটজিপিটির দেওয়া তথ্য সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে, তাই প্রকাশের আগে যাচাই করা জরুরি।

এবার প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করার সুবিধা চালু করেছে চ্যাটজিপিটি। কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, খুব শিগগির এক আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ইরোটিকা ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন।

অল্টম্যান বলেন, আগে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধের জন্য চ্যাটজিপিটির কার্যক্রম সীমিত ছিল। বর্তমানে নতুন প্রযুক্তি ও টুলের মাধ্যমে এসব ঝুঁকি কমানো সম্ভব হওয়ায় কিছু সীমাবদ্ধতা নিরাপদভাবে তুলে দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার কনটেন্ট তৈরির সুবিধা দিচ্ছে চ্যাটজিপিটি

প্রকাশের সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫