গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 157
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং দলের সিনিয়র নেতারা, যাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
Tag :
























