Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 188

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার নগরের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়ীদের জন্য আয়োজিত বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, জনগণের ক্ষমতা বাড়িয়ে, সরকারের ক্ষমতা কমানোই গণতন্ত্র। বিএনপি ক্ষমতায় গেলে আবার জনগণের কাছে ফিরে আসবে। অনেকে মনে করেন, ক্ষমতায় যাওয়ার পর আগের মতোই চলবে। কিন্তু তা হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়েছে। মানুষের মনোজগত পরিবর্তিত হয়েছে। সুতরাং, আগের মতো বাংলাদেশ চলবে না। আমাদের এটা ধারণ ও বুঝতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্যে দেশ চলতে হবে। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা-বাণিজ্যে যে সমস্ত প্রশাসনিক বাধা আছে, সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসার ব্যয় কমিয়ে আনা হবে। অতীতে দুর্নীতির কারণে দেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে; অথচ এটি আমাদের জিডিপির চেয়ে বড় হওয়ার কথা ছিল। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পেছাবে না। কেউ নিজের স্বার্থে পেছানোর চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

সংলাপ অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম। আলোচনায় অংশ নেন সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু

প্রকাশের সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫