গুরুত্বপূর্ণ সংবাদ:
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 192
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বের করে নেওয়া হয়।
হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গত শুক্রবার ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
Tag :























