শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

এইচ-১বি ভিসা ফি: ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২০ মার্কিন অঙ্গরাজ্যে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 205

দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত এইচ-১বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ২০টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। প্রধান বাদি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা ও ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করেছে, যা “অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবৈধ”। এর ফলে ভিসার জন্য আবেদনকারীরা চাপে পড়েছেন এবং যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ঘাটতি দেখা দিয়েছে।

এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়। মূলত অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এই ভিসার সুবিধাভোগী।

আগে প্রতি বছর কোম্পানিগুলোকে ১,৫০০ ডলার ফি দিতে হতো; কিন্তু ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর ফি বাড়িয়ে ১ লাখ ডলার করেছে। এর প্রভাব পড়েছে শিক্ষা ও চিকিৎসা খাতেও, যেখানে বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের সংখ্যা কমে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এইচ-১বি ভিসা ফি: ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২০ মার্কিন অঙ্গরাজ্যে

প্রকাশের সময় : ০২:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫