গুরুত্বপূর্ণ সংবাদ:
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 237

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড। জাহাজটির ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
ট্যাঙ্কারটি ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে আটক করা হয়েছে। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, “শুক্রবার ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার ভেসে চলছিল, নেভিগেশন সিস্টেম নষ্ট হওয়ার কারণে। জাহাজে থাকা ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে।”
জাহাজটি কোন দেশের তা জানানো হয়নি। ইরানের কম দামের জ্বালানি তেলের সুযোগে চোরাচালান বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছে, যারা সস্তায় তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে।
Tag :
























