শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 245

গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। লিবিয়া থেকে ছোট প্লাস্টিকের নৌকায় যাত্রা করা এসব অভিবাসনপ্রত্যাশী তীব্র ক্ষুধা ও তৃষ্ণায় কাতর অবস্থায় পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করেন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দুই জন মারা যান। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র শাকিব আহমেদ শুভ এবং জিতু উল্লাহর পুত্র সায়েম আহমেদ।

গত ২৬ নভেম্বর লিবিয়া উপকূল থেকে যাত্রা করার কিছুক্ষণ পরই তাদের নৌকার তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। নৌকায় কোনো খাবার বা পর্যাপ্ত পানি ছিল না। সমুদ্রে টানা দু’দিন ক্ষুধা-তৃষ্ণায় মানবেতর অবস্থায় থাকতে গিয়ে বোতলে থাকা পেট্রোলকে ভুলবশত পানি ভেবে পান করেন তারা। পেট্রোল শরীরে প্রবেশ করায় অনেকেই মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়েন। পরে গ্রিস কোস্টগার্ড ও পুলিশ নৌকাটি থেকে সবাইকে উদ্ধার করে এথেন্সের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে তাদের পাকস্থলী, শ্বাসযন্ত্র এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। শারীরিক দুর্বলতা, হাইপোথার্মিয়া ও পানিশূন্যতার কারণে চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। দুই জনের মৃত্যু ছাড়াও চার জনের অবস্থা প্রথম দিকে আশঙ্কাজনক ছিল। একজনের কিডনিতে পেট্রোলের ক্ষতিকর প্রভাব পড়ায় তার ডায়ালাইসিস চলছে। অন্যদের অবস্থা শঙ্কামুক্ত হওয়ায় দু’দিন চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাসা ক্যাম্পে নেওয়া হবে।

ঘটনার খবর পেয়ে এথেন্সের বাংলাদেশ দূতাবাস দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মানবপাচারকারীদের হাত থেকে দূরে থাকতে এবং কোনোভাবেই অবৈধ সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সব বাংলাদেশিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। দূতাবাস মৃত দুই যুবকের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও সম্পন্ন করছে।

ঘটনাটি গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা জানান, দালালচক্রের প্রতারণা ও অমানবিক আচরণে অনেকেই জীবনহানির ঝুঁকিতে পড়ছেন। এ ঘটনায় মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করে, অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা কতটা প্রাণঘাতী হতে পারে। গ্রিসে বৈধভাবে যাওয়ার পথ ছাড়া অন্য কোনো পন্থা গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫