গুরুত্বপূর্ণ সংবাদ:
ইমরান খান বেঁচে আছেন, পাকিস্তান সরকার দেশ ছাড়তে চাপ দিচ্ছে: পিটিআই নেতা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 116

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। তিনি জানান, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে শঙ্কিত এবং তাকে আইসোলেশনে রেখে দেশ ছাড়তে চাপ দিচ্ছে।
খুররম জিশান বলেন, ‘গত এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী এবং দলের নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।’
তিনি আরও জানান, সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে যাতে তিনি বিদেশে চলে গিয়ে চুপ থাকলে তাকে ছাড় দেওয়া হবে। তবে ইমরান খান কখনই এতে রাজি হবেন না।
Tag :

























