বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 86

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। এর এক দিন আগে ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা আহত হন, যার একজন পরে মারা যান।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন বন্ধ করবেন, যাতে মার্কিন ব্যবস্থা পুনরুদ্ধার করা যায়। তিনি জানান, পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেওয়া লাখ লাখ অভিবাসন অনুমতি তিনি পুনর্বিবেচনা করবেন।

ট্রাম্প আরও বলেন, অ-আমেরিকান নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে এবং যারা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ—তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে। তার ভাষ্য অনুযায়ী, এই অবস্থার পূর্ণ সমাধান কেবল ‘উল্টো অভিবাসন’ প্রয়োগের মাধ্যমেই সম্ভব।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন, যা তার দ্বিতীয় মেয়াদে আরও কঠোর অভিবাসনবিরোধী নীতির ইঙ্গিত দিচ্ছে। সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে: ট্রাম্প

প্রকাশের সময় : ১২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫