Dhaka ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

ঝিনাইদহে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

একরামুল ইসলাম তুষার,  ঝিনাইদহ
  • প্রকাশের সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 109

 ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটী থেকে সানবান্ধা পর্যন্ত ১০০০ মিটার এলজিইডির “ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইট, বালি এবং খোয়া  ব্যবহার করে  চলছে নির্মাণ কাজ। এতে নির্মাণের অল্প কিছুদিনের মধ্যেই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রাস্তাটির কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। “সৈকত এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি  নির্মাণে কাজ করছে। এলজিইডির প্রায় আড়াই কোটি টাকা প্রকল্পের এই কাজে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি নির্মাণের কয়েক মাস পূর্বে অত্যন্ত নিম্নমানের ইট রাস্তার পাশে রেখে খোয়া তৈরি করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে নিম্নমানের ইট তুলে নিয়ে এক নম্বর ইট দিয়ে কাজ করার কথা  বারবার বললেও তারা কেউ কর্ণপাত করেনি। সম্প্রতি রাস্তাটির কাজ শুরু হলেও দেখা গেছে তড়িঘড়ি করে ওই ইট রাস্তায় ফেলে দ্রæত রুলার করে পানি দিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আনিচ রহমান বলেন, নিম্নমানের ইট বালি দিয়ে রাস্তা নির্মাণের ব্যাপারে প্রতিবাদ করেও কোনো সমাধান হচ্ছে না।

কালীগঞ্জ এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী এবং উক্ত রাস্তাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীনকে কাজের সাইডে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে অফিসে গিয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, নির্মাণ সামগ্রীর মান ঠিক আছে। সেগুলোর আলাদা আলাদা মান যাচায়ের ল্যাব টেস্ট রিপোর্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের  স্বত্বাধিকারী মীর শহিদুল মানিক বলেন, রাস্তার কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। ইট বালি ভালো দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার স্যার দেখেছেন। রাস্তার কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ল্যাব টেস্ট আছে বলেও তিনি  দাবি করেন।

উপজেলা এলজিইডি  প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ  বলেন, আমি রাস্তাটি দেখে অনিয়ম পেলে অবশ্যই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা  নেব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, নিয়ম বহির্ভ‚তভাবে   রাস্তার কাজ করার কোনো  সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫