শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার নির্দেশ ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 95

মিশর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা ও গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, এসব শাখা সহিংসতা চালায় অথবা সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী প্রচেষ্টাকে সমর্থন করে, যা তাদের নিজস্ব অঞ্চল, যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষতি করে।

মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে মিশরে প্রতিষ্ঠিত একটি প্যান-ইসলামিস্ট সংগঠন, যা পরে আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা হাসান আল-বান্না বিশ্বাস করতেন, সমাজে ইসলামী নীতির পুনর্জাগরণই মুসলিম বিশ্বকে পশ্চিমা ঔপনিবেশিকতা প্রতিরোধে সক্ষম করবে।

যুক্তরাষ্ট্র কোনো সংগঠনকে আন্তর্জাতিক ‘সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্ত করলে সে সংগঠনের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ, সদস্যদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়। বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ওপর দায়িত্ব পড়েছে উল্লেখিত শাখাগুলোকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করার।

মুসলিম ব্রাদারহুডকে ইতিমধ্যেই মিশর, সৌদি আরব ও জর্ডান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। চলতি বছরের মে মাসে ফ্রান্সও সংগঠনটির প্রভাব ও বিস্তার ঠেকাতে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে।

মিশরে ২০১৩ সাল থেকে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ। ওই বছর সংগঠনটির নেতা ও নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়, এরপর থেকে দেশটি পরিচালনা করছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি।

জাতিসংঘে ইসরায়েলের দূত ডেনি ড্যানন ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং আরব বিশ্বের প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার নির্দেশ ট্রাম্পের

প্রকাশের সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫