Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 95

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট নিয়ে এখনও মানুষ বুঝতে পারছে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, পিআরের সঙ্গে আমরা পরিচিত নই এবং গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।

তিনি আরও মন্তব্য করেন, ১৫-১৬ বছর ধরে দেশ একটি ভয়াবহ সরকারে ছিল, যা নিজের লোক ও দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

মির্জা ফখরুল প্রশ্ন তুলেন, এত মুসলিম, এত মাদ্রাসা, মসজিদ, ইমাম ও পণ্ডিত থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায় ও দুর্নীতি হয়, সম্পদ বিদেশে পাচার হয়, মানুষ চুরি করে, এবং ভালো মানুষ তৈরির ব্যাপারে আগ্রহ কম থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫