Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 130

মেট্রোরেলের স্থায়ী কার্ড (র‍্যাপিড পাস ও এমআরটি পাস) রিচার্জে বড় সুবিধা আসছে। এখন আর কার্ড রিচার্জ করতে স্টেশন বা ব্যাংকের বুথে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে কার্ডে টাকা ভরা যাবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে এই সেবা চালু হবে। সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন।

শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে; ডিসেম্বর থেকে একটি অ্যাপও চালু হবে, যেখানে আরও সহজে টাকা রিচার্জ করা যাবে।

যেভাবে রিচার্জ করা যাবে
১. ডিটিসিএর ওয়েবসাইট/অ্যাপে অ্যাকাউন্ট খুলে লগইন
২. রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন (র‍্যাপিড বা এমআরটি পাস)
৩. পেমেন্ট মাধ্যম বাছাই — ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব অনলাইন ব্যাংকিং
৪. টাকা পরিশোধের পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড একবার স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে

অনলাইনে টাকা লোড করার পর এভিএমে স্পর্শ না করা পর্যন্ত তা অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। অপেক্ষমাণ টাকা ৩ মাস বৈধ থাকবে। ৩ মাসের মধ্যে এভিএমে টাচ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। ১০% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেই টাকা ফেরত চাইতে পারবেন—এ ক্ষেত্রেও ১০% ফি প্রযোজ্য।

নতুন যন্ত্র বসছে সব স্টেশনে
মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হচ্ছে। ২১ ও ২২ নভেম্বর উত্তরা–মতিঝিল অংশের সব স্টেশনে যন্ত্র স্থাপনের কাজ সম্পন্ন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ

প্রকাশের সময় : ১০:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫