বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

- প্রকাশের সময় : ১১:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 81

বিহারের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় অর্জন করেছে। ২৪৩ আসনের মধ্যে গণনা শেষে ২৪২টির ফল ঘোষণা হয়, যেখানে এনডিএ পেয়েছে ২০২টি আসন। বিরোধী মহাগঠবন্ধন জয় পেয়েছে ৩৫ আসনে।
বিজেপি এককভাবে পেয়েছে ৮৯টি আসন এবং জোটের দ্বিতীয় বৃহৎ শরিক জেডিইউ জয় পেয়েছে ৮৫টি আসনে। এছাড়া লোক জনশক্তি পার্টি ১৯টি এবং আওয়াম মোর্চা পার্টি ৫টি আসন দখল করেছে। নির্বাচনে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি একটিও আসন পায়নি। অন্যদিকে মিম চমক দেখিয়ে ৫টি আসনে বিজয়ী হয়েছে।
ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের নারী ও তরুণ ভোটাররা সংখ্যালঘু তোষণ রাজনীতি প্রত্যাখ্যান করে এনডিএকে বিজয়ী করেছে। তিনি আরও জানান, বিহারের এই জয় পশ্চিমবঙ্গের ২০২৬ সালের নির্বাচনে বিজেপির জন্য পথ তৈরি করেছে। তার ভাষায়, গঙ্গার স্রোতের মতোই বিহারের বিজয় পশ্চিমবঙ্গকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।
























