Dhaka ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক এরশাদ কারাগারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 106

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি ড. এরশাদকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।

মিরপুর সাধারণ নিবন্ধন শাখাও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে শেওড়া পাড়ায় ড. এরশাদের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়া হয়। মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী। মামলায় বলা হয়েছে, অধ্যাপক ছাত্রদের বাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানি ও মারধর করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক এরশাদ কারাগারে

প্রকাশের সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫