Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

দুপুরে ২২ বিচারপতির শপথ গ্রহণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 80

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জনের শপথ আজ বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে তাদের শপথ গ্রহণ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

এদিকে বাদ পড়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে ৪৫ বছর বয়স হওয়ার পর স্থায়ী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে দেবাশীষ রায় চৌধুরীও ছিলেন। তবে তাকে বাদ দিয়ে ২২ জনকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থায়ী নিয়োগ পাওয়া ২২ জন বিচারক হলেন- ১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, ৩. বিচারপতি মো. মনসুর আলম, ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন, ৭. বিচারপতি মুবিনা আসাফ, ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, ১০. বিচারপতি মো. আবদুল মান্নান, ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী, ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান, ১৪. বিচারপতি নাসরিন আক্তার, ১৫. বিচারপতি সাথীকা হোসেন, ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম, ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী, ২০. বিচারপতি ফয়েজ আহমেদ, ২১. বিচারপতি মো. সগীর হোসেন ও ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির পরামর্শক্রমে এই ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুপুরে ২২ বিচারপতির শপথ গ্রহণ

প্রকাশের সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫