Dhaka ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 97

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ৬ নভেম্বর একই মামলায় হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ ওই আদেশ দেন।

গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলায় অভিযোগ করা হয়, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আয়োজিত এক বৈঠকে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন।

পুলিশের দাবি, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার কথা বললেও এর আড়ালে সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রকাশের সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫