Dhaka ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 83

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার শিশু একসঙ্গে বিলের মধ্যে শাপলা ফুল তুলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে এলাকাবাসী বিলের পানিতে তাদের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে চলছে আহাজারি।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা প্রতিদিনই বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি এভাবে একসঙ্গে চারটা লাশ ফিরে আসবে।”

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে পিচ্ছিল কাদায় পড়ে তারা পানিতে তলিয়ে যায়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫