Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস জাবিতে ‘পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী নবীনবরণ সম্পন্ন ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিসি ফরিদা গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 69

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১,১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা (সিটি কর্পোরেশন ছাড়া) ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা (সিটি কর্পোরেশন ছাড়া) ১১৪ জন, ময়মনসিংহ (সিটি কর্পোরেশন ছাড়া) ৫৯ জন, রাজশাহী (সিটি কর্পোরেশন ছাড়া) ১১৩ জন এবং রাজশাহী সিটিতে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে ১,১০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭৪,৮৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সম্পন্ন করেছেন। এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৮,৫৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩১৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছেন, ডেঙ্গু মোকাবিলায় জনসাধারণকে মশা প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে এবং জ্বর বা শরীরের অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

প্রকাশের সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫