Dhaka ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজও জন্মদিন আসে রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ স্বাক্ষর জাল করে স্কুল পালানো, ব্যতিক্রমী শাস্তি দিলেন ইউএনও জিগাতলায় দুই ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস

শেষকৃত্য সেরে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’ ব্যক্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 92

ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মৃত ঘোষণা করা এক যুবক শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জীবিত অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরজপুরের একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে মৃত ব্যক্তির পরিচয় হিসেবে স্থানীয় এক যুবক পুরুষোত্তমের নাম নিশ্চিত করা হয়। তিনি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কিন্তু শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা অবাক হয়ে দেখেন, উঠোনে বসে হাসছেন সেই পুরুষোত্তম—যার সবে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সুরজপুরের পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে পোশাক ও অন্যান্য উপকরণ পরীক্ষা করা হবে। বর্তমানে ঘটনাটি রহস্যজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষকৃত্য সেরে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’ ব্যক্তি

প্রকাশের সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫