রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 105

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়, সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ উদ্ধার ও পুনর্বাসন দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের অন্তত ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫