শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 95

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলায় সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার নিজের মন্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক।

বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে অবস্থান করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি কি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, “না।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, যারা দাবি করছে তারা পরিস্থিতি সম্পর্কে জানে, তারা আসলে গণমাধ্যমকে মিথ্যা খবর লিখতে প্ররোচিত করেছে।

তবে ট্রাম্পের এই বক্তব্য তার সাম্প্রতিক কিছু মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে অন্তত দু’বার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, “আমরা হয়তো যুদ্ধ ঘোষণা চাইব না। যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলবো। ঠিক আছে? আমরা তাদের মেরে ফেলবো।”

তিনি আরও বলেন, “এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।”

এদিকে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌকা ও একটি আধা-ডুবো জাহাজ ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব হামলা মাদক পাচারবিরোধী অভিযানের অংশ। তবে এখন পর্যন্ত তারা এ দাবি প্রমাণে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, এসব হামলা এবং এতে ক্রমবর্ধমান মানবিক ক্ষয়ক্ষতি অগ্রহণযোগ্য।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

প্রকাশের সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫