গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 91

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে এ কম্পন অনুভূত হয়।
দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।
ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের আগস্টে একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তুরস্ক টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থান করায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।
সূত্র: এএফপি
Tag :























