শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 132

তুরস্কে শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ জঙ্গি নিহত হয়েছেন, জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতিতে।

আইএসপিআর জানায়, আফগানিস্তানের ভূখণ্ড থেকে শুক্রবার ও শনিবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী তাদের বাধা দেয়, যার ফলে সংঘর্ষ হয়। পাকিস্তান এই ঘটনার কারণে আফগান সরকারের দায়িত্ব নিয়ে সন্দিহান।

তালেবান সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তালেবান বরাবরই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি মাসের শুরুর দিকে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষের পর ইস্তানবুলে শান্তি আলোচনার আয়োজন করা হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে জানিয়েছেন, শান্তি চুক্তি না হলে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা ‘‘ফিতনা আল খারিজ’’ গোষ্ঠীর সদস্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০

প্রকাশের সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫