শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

গাজার ওপর নজরদারি ড্রোন উড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 86

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনী গাজার আকাশে নজরদারি ড্রোন উড়াচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো মার্কিন প্রশাসনকে স্বাধীনভাবে গাজার ভেতরের পরিস্থিতি জানার সুযোগ দিচ্ছে, যাতে তারা ইসরাইলের ওপর পুরোপুরি নির্ভর না করে তথ্য সংগ্রহ করতে পারে।

ইসরাইল ও মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি অনুযায়ী, ড্রোনগুলো দক্ষিণ ইসরাইলে সম্প্রতি প্রতিষ্ঠিত মার্কিন-ইসরাইলি সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে। ইসরাইলের সম্মতি নিয়ে গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে, মিশরের কায়রোতে বৈঠক শেষে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো যৌথভাবে ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন যুদ্ধবিরতির পর স্বাধীন টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করবে। এই কমিটি আরব ব্রাদার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবা পরিচালনা করবে।

ফিলিস্তিনিদের সামনে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সাধারণ অবস্থান গ্রহণ করতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে কাজ করা হবে বলে বৈঠকে দলগুলো একমত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজার ওপর নজরদারি ড্রোন উড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী

প্রকাশের সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫