শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 101

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার নেসেটে পাস হওয়া বিলটির মাধ্যমে পশ্চিম তীরের দুই এলাকা—জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ইসরায়েল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “নেসেটে ভোট হয়েছে, তবে আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন—এই মুহূর্তে আমরা এমন পদক্ষেপের সমর্থন দিচ্ছি না। আমরা মনে করি, এটি শান্তি চুক্তির জন্য হুমকিস্বরূপ হতে পারে।”

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্পও পশ্চিম তীর সংযুক্তিকরণ বিষয়ে ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আরব বিশ্বের ক্রমবর্ধমান বিরোধিতার মুখে যুক্তরাষ্ট্র এমন উদ্যোগের অনুমতি দেবে না।

রুবিও আরও বলেন, “ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, তাদের সংসদ সদস্যরা নিজেদের মতামত দেবেন, ভোট হবে—এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমরা মনে করি, এমন পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার জন্য প্রতিকূল হতে পারে।”

বিশ্লেষকদের মতে, নেসেটে পশ্চিম তীর সংযুক্তিকরণের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান গাজা যুদ্ধবিরতি ও ট্রাম্প প্রশাসনের ইসরায়েল-হামাস শান্তি পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও

প্রকাশের সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫