শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

জাপানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী নির্বাচিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 103

জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিককে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। খবর—বিবিসি।

‘জাপানের আয়রন লেডি’ খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী। এটি তার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল এবং এবারই তিনি সফল হলেন।

তবে তাকাইচির সামনে চ্যালেঞ্জও কম নয়। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে নেতৃত্বের স্থিতিশীলতা হারিয়েছে—মাত্র পাঁচ বছরে দেশটি চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল। আগের নেতারা এলডিপির বিভিন্ন কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পদত্যাগ করতে বাধ্য হন।

এলডিপির কট্টরপন্থি শাখা থেকে উঠে আসা তাকাইচি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি আবের নীতি ও দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির প্রধান চ্যালেঞ্জ হবে—মন্দার কবলে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামাল দেওয়া এবং দলীয় ঐক্য ফিরিয়ে আনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাপানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রকাশের সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫