শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 98

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। ওই সময় হামাসের সঙ্গে ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ বাধে। তবে হামাস বলেছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়।

দিনের শেষদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা দেয়, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর তারা আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে—যা আগে হামাস ভঙ্গ করেছিল।

গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। এতে অন্তত আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েল সরকার রোববার ঘোষণা দিয়েছিল, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, তা এখনো জানায়নি তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

প্রকাশের সময় : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫