Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

‘শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 83

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান বাবলু।

রোববার দুপুরে বিমানবন্দরের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের তিনি বলেন, কার্গো ভিলেজে আগুন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় বিজিএমইএ গভীরভাবে উদ্বিগ্ন। এই অগ্নিকাণ্ড দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি জানান, সাধারণত হাই-ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করা হয়। আগুনে এসব মূল্যবান পণ্য, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল পণ্য পুড়ে গেছে। এই স্যাম্পলগুলো নতুন ব্যবসার সুযোগ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ক্ষতির পরিমাণ সম্পর্কে এনামুল হক বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তথ্য সংগ্রহ চলছে। সদস্যদের নির্ধারিত ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা দিতে বলা হয়েছে এবং একটি অনলাইন ডাটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সে হিসাবে ক্ষতির পরিমাণ ব্যাপক। বিজিএমইএ শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার দাবি জানিয়ে তিনি বলেন, এই বিপুল ক্ষতি মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দ্রুত নতুন শিপমেন্টের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি’

প্রকাশের সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫