শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 86

ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। জয়সালমের থেকে বিকেল ৩টার দিকে বাসটি যাত্রা শুরু করে। পথে জয়সালমের-যোধপুর হাইওয়েতে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাসটি থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনায় পড়া বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে স্থানান্তর করা হয়েছে।

জয়সালমের জেলা প্রশাসন জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু করা হয়। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা কালেক্টর প্রতাপ সিং নির্দেশ দেন এবং হেল্পলাইন নম্বর জারি করা হয়। আহতদের দ্রুত স্থানান্তরের জন্য জাতীয় সড়ক ১২৫-তে ‘গ্রিন করিডোর’ তৈরি করা হয় এবং পুলিশের সহায়তায় আটটি অ্যাম্বুলেন্সে করে রোগীদের পাঠানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অনেক মরদেহ চেনার অযোগ্য হয়ে গেছে। যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে মরদেহ শনাক্তের কাজে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “রাজস্থানের জয়সালমেরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০

প্রকাশের সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫