শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 90

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) এই বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর।

দু’টি ব্যাচে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ‘ওফের’ কারাগার থেকে মুক্তি পান। তারা আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরসির সরবরাহ করা বাসে বেইতুনিয়া শহরে পৌঁছান।

দ্বিতীয় ব্যাচে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে ১ হাজার ৭১৮ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। মুক্তিপ্রাপ্ত সবাইকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে গাজার খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে।

পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে কারাবন্দিদের স্বাগত জানাতে জড়ো হন শত শত ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। দুই বছরের সেই যুদ্ধে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির তৃতীয় দিনে হামাস অবশিষ্ট ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, যার বিনিময়ে ইসরায়েল ৩ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

প্রকাশের সময় : ১১:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫