শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 110

জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ভারতের তিনটি কফ সিরাপের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এসব সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামের এক ধরনের রাসায়নিকের উপস্থিতি নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। শিশুদের কাশির সিরাপ তৈরিতে এই রাসায়নিক ব্যবহৃত হলেও অনুমোদিত সীমার বেশি থাকলে তা মারাত্মক বিষে পরিণত হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি রিলাইফ সিরাপে এ বিপজ্জনক মাত্রার ডায়াথিলিন গ্লাইকোল পাওয়া গেছে।

গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে ভারতে ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে ভারতীয় কোম্পানির কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার ১৪১ শিশুর প্রাণহানি ঘটে।

ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিসসিও) কর্মকর্তারা জানিয়েছেন, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র : রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

প্রকাশের সময় : ১১:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫