Dhaka ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেন-জিদের বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 62

কয়েক সপ্তাহ ধরে  বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (১৩ অক্টোবর) মাদাগাস্কারের বিরোধীদলীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেয়ার পর রোববার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন।

তিনি আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম এবং তারা নিশ্চিত করেছে যে তিনি (প্রেসিডেন্ট) দেশ ছেড়ে গেছেন।

এদিকে সোমবার প্রেসিডেন্টের পালানোর খবর পাওয়ার আগে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি চত্বরে হাজার হাজার মানুষ জমায়েত হন। তাঁরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। হোটেল কর্মী এড্রিয়ানারিভনি ফানোমেগানৎসো (২২) বলেন, তাঁর মাসিক বেতনের পুরোটাই খাবারের খরচের পেছনে ব্যয় হয়। এ কারণেই তিনি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ১৬ বছর ধরে প্রেসিডেন্ট ও তাঁর সরকার নিজেদের উন্নতি ছাড়া আর কিছু করেনি। মানুষজন গরিবই থেকে গেছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী তরুণ প্রজন্ম, জেন-জিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেন-জিদের বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫