Dhaka ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

খুলনাকে হারিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 93

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেটে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ফাইনালে প্রথমে ব্যাট করে খুলনা ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ এবং নাহিদুল ইসলাম ৭ বলে অপরাজিত ১১ রান যোগ করেন।

জবাবে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায়। ওপেনার জাহিদ জাভেদ ২৪ বলে ২৭ এবং নাসির হোসেন ৩১ বলে ৪৬ রান করেন। এরপর অধিনায়ক আকবর আলী (১৫ বলে ১৯*) ও নাঈম ইসলাম (৩২ বলে ৪০*) দলকে জয় এনে দেন।

খুলনার হয়ে শেখ পারভেজ জীবন ও আফিফ হোসেন নেন ১টি করে উইকেট।

টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আবারও চ্যাম্পিয়নদের উল্লাসে মাতে রংপুর বিভাগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনাকে হারিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

প্রকাশের সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫