Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

২ মৌসুমি ঝড়, ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 111

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাত এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে নিহত হয়েছেন ১৬ জন, পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্যে যথাক্রমে ৯ ও ১ জন করে নিহত হয়েছেন।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকো জুড়ে ভারী বর্ষণ হয়েছে। শুধুমাত্র ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঝড়-বৃষ্টির তেজ কমে আসার পর উদ্ধার তৎপরতায় নামে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, বহু এলাকায় ঘরবাড়ি ধসে পড়েছে।

এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: রয়টার্স, এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ মৌসুমি ঝড়, ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪

প্রকাশের সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫