শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে ইইউ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 99

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘গ্লোবাল গেটওয়ে কর্মসূচি’র আওতায় ২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ইউরোরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক বক্তব্যে জানান, এই বিনিয়োগের মাধ্যমে ইইউ উন্নয়নশীল বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়।

তিনি বলেন, “গ্লোবাল গেটওয়ে উদ্যোগের লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা ও গবেষণা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা।”

প্রথমে ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা ছিল, যার অর্ধেক আফ্রিকায় ব্যয় হওয়ার কথা ছিল। তবে নতুন ঘোষণায় তা বাড়িয়ে ৪০০ বিলিয়ন ইউরোরও বেশি করা হয়েছে।

ভন ডার লেইন বলেন, “এই কর্মসূচি শুধু উন্নয়ন সহায়তা নয়, বরং এটি একটি কৌশলগত অংশীদারত্ব—যা নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ চেইনে টেকসই বিকল্প গড়ে তুলতে সহায়তা করবে।”

তিনি আরও জানান, ইইউ ‘গ্লোবাল গেটওয়ে ইনভেস্টমেন্ট হাব’ নামে একটি নতুন কেন্দ্র চালু করছে, যেখানে বিশ্বজুড়ে কোম্পানিগুলো তাদের বিনিয়োগ প্রস্তাব জমা দিতে পারবে।

বিশ্লেষকরা মনে করছেন, গ্লোবাল গেটওয়ে প্রকল্পটি মূলত চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর বিকল্প হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউরোপ একদিকে বৈশ্বিক দক্ষিণে উন্নয়ন সহায়তা বাড়াবে, অন্যদিকে সবুজ রূপান্তরে প্রয়োজনীয় খনিজ সম্পদের জন্য চীনের ওপর নির্ভরতা কমাবে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে ইইউ

প্রকাশের সময় : ০৯:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫