ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের

- প্রকাশের সময় : ০২:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 109

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের অভিযোগ, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন ‘কিছুই না করার জন্য’।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তিনি (ওবামা) এটা পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা নিজেও জানতেন না কেন তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি এটি দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।”
২০০৯ সালে ওবামা তার প্রথম মেয়াদের মাত্র আট মাস পূর্ণ করার সময় নোবেল শান্তি পুরস্কার পান, যা তখনও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।
অন্যদিকে ট্রাম্প দাবি করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ‘আটটি যুদ্ধ’ বন্ধ করার কৃতিত্ব তার। তিনি বলেন, “আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি। কিন্তু আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।”
সূত্র: এনডিটিভি























