Dhaka ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিএনপির কর্মী সম্মেলনে জাল ভোট, বাধা দেওয়ায় ছুরিকাঘাত

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 104

সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে জাল ভোটদানে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নুরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শহিদুল্লাহ (৩৪) ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন সরদারের ছেলে। হামলাকারী শাহজালাল (২৪) আট নম্বর ওয়ার্ডের ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিপক্ষ বাদশা ঢালীর পক্ষে শাহজালাল একাধিকবার ভোট দিতে গেলে শহিদুল্লাহ তাকে বাধা দেন। একপর্যায়ে শাহজালাল চাকু দিয়ে তাকে আঘাত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর শাহজালালকে আটক করে একটি দোকানে রাখা হলেও পরে যুবদল নেতা রাজু আহমেদ লোকজন নিয়ে তাকে ছাড়িয়ে নেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর অভিযোগ করে বলেন, বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে নৈরাজ্য সৃষ্টি করছে এবং প্রতিপক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্যামনগরে বিএনপির কর্মী সম্মেলনে জাল ভোট, বাধা দেওয়ায় ছুরিকাঘাত

প্রকাশের সময় : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫