ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

- প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 89

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশ্বব্যাপী সংগঠিত সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েলি সেনারা ঘেরাও করেছে। গাজা উপকূল থেকে প্রায় ১৪৯ কিলোমিটার দূরে অবস্থান করছিল জাহাজগুলো, যার মধ্যে কিছু জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নৌবহরে থাকা আলজাজিরার প্রতিনিধি হায়াত ইয়ামানি জানান, তার জাহাজের আশপাশে অন্তত ১২টি সন্দেহজনক জাহাজ ঘিরে রয়েছে। সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা, যেখানে ৪০টির বেশি বেসামরিক নৌযান, ৪৪ দেশের ৫০০ মানুষ—যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ—এবং আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে আলোকচিত্রী শহিদুল আলম এই নৌবহরে অংশ নিয়েছেন। তিনি ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনশানসে যোগ দেন।

























