Dhaka ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ : ফারুকী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আবারও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই নির্মাতা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে গত বছরের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ও তার রাজনৈতিক প্রভাব নিয়ে কথা বলেন।

ফারুকী লিখেছেন, ১৯৭২ সালের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধীদের অপরাধ অস্বীকার করা কিংবা হত্যাকে উৎসবের মতো সেলিব্রেট করার সঙ্গে বর্তমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। তিনি মন্তব্য করেন, জুলাই গণহত্যার পর খুনি হাসিনা ও তার ঘনিষ্ঠ মহল এমন সব আচরণ করেছে, যা আওয়ামী লীগকে একটি অপরাধী সংগঠনে রূপ দিয়েছে এবং দলটিকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তুলেছে।

তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া শেখ হাসিনার ফোনকল শোনলেই বোঝা যায়, কাদের প্ররোচনায় পুরো দলটি একটি অপরাধী চক্রে পরিণত হয়েছিল। ফারুকীর মতে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ছিল একটি ঘোষিত যুদ্ধ ও স্বাধীনতার লড়াই, কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ নিজের দেশের নিরস্ত্র মানুষের ওপরই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং এক মাসের মধ্যে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালায়, যা বিশ্ব ইতিহাসে বিরল।

ফারুকী বলেন, “আমাদের পূর্বপুরুষরা যে ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আজকের প্রজন্মের আবরার ফাহাদরা সেই আবেগকে নিয়েই দেশকে আগলে রাখবে।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি লিখেছেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের অবসানের পর নতুন বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও ভিন্নমতের সহাবস্থান দেশকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। এবারের জাতিসংঘ অধিবেশনে সবার সম্মিলিত উপস্থিতি তারই ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ : ফারুকী

প্রকাশের সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫