গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 74
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ইউনূস বলেন, “এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।”
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয় আন্দোলনকারীরা। তিনি জানান, প্রথমে বিস্মিত হলেও অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছিলেন।
সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্ব, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও মত দেন।
সূত্র: বাসস
Tag :






















