চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ : এডিবি

- প্রকাশের সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 93

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, ২০২৫ সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ, যা ২০২৬ অর্থবছরে বেড়ে দাঁড়াবে ৫ শতাংশে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন, বারবার বন্যা, শ্রমিক বিরোধ ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশীয় চাহিদা কমেছে।
এডিবি জানায়, ভবিষ্যতের প্রবৃদ্ধি ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, প্রতিযোগিতা বৃদ্ধি ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের ওপর নির্ভর করবে। তবে ব্যাংকিং খাতের দুর্বলতা, বাণিজ্য অনিশ্চয়তা এবং নীতিগত ঝুঁকি প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, পাইকারি বাজারে সীমিত প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খলের সীমাবদ্ধতা ও টাকার দুর্বলতার কারণে ২০২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতি বেড়ে ১০ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে বাণিজ্য ব্যবধান সংকোচন ও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে চলতি হিসাবে জিডিপির ০.০৩ শতাংশ উদ্বৃত্ত থাকবে।
























