Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৪৮তম বিসিএস; স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

সম্প্রতি ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুই জন সহকারী ডেন্টাল সার্জন। এ ছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় আরও দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি, যেখানে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় খুব শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করার কথা থাকলেও, তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত ও দুই জনের প্রার্থিতা বাতিল করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৮তম বিসিএস; স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত

প্রকাশের সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫